চীন থেকে চালু · আরও দেশ শীঘ্রই আসছে +8801332-570604 [email protected]

China to Bangladesh shipping agent — চীন থেকে পণ্য আনার সেবা

চীনের ওয়্যারহাউজ থেকে আপনার দরজা পর্যন্ত — ফ্রেইট, কাস্টমস ক্লিয়ারেন্স আর ডেলিভারি। দাম কীভাবে বসে, কী অন্তর্ভুক্ত আর কী আলাদা, খোলাসা করে।

গুয়াংজুর ওয়্যারহাউজে পার্সেল পৌঁছানো থেকে আপনার ঠিকানায় পৌঁছানো পর্যন্ত — ফ্রেইট, কাস্টমস ক্লিয়ারেন্স আর ডেলিভারি, পুরো পথটা লজিবাংলার কাজ। চলে আকাশপথে। বিল হয় কার্টনের চার্জেবল ওজনে, আর সেটা অর্ডার দেওয়ার আগেই হিসাব করা যায়।

সেবাটা ই-কমার্স ও এফ-কমার্স বিক্রেতা, দোকানের মালিক আর ছোট আমদানিকারকদের জন্য — যাঁরা একই ধরনের পণ্য বারবার আনেন। কনটেইনার ভরে আমদানি বা LC খুলে কেনা আমাদের কাজের ধরন নয়।

পুরো পথ, পাঁচ ধাপে

01

সাইনআপ করে ঠিকানা নিন। অ্যাকাউন্ট খুললে চীনে আমাদের ওয়্যারহাউজের ঠিকানা আর আপনার নিজের শিপিং মার্ক পাবেন। সাইনআপ বিনামূল্যে। ঠিকানার কোন লাইনে কী লিখবেন, আলাদা পাতায় বলা আছে।

02

সাপ্লায়ারকে ঠিকানাটা দিন। 1688, Alibaba বা যেকোনো চীনা সাপ্লায়ার — সে পার্সেলটা চীনের ভিতরের কুরিয়ারে ওয়্যারহাউজে পাঠায়। সঙ্গে প্যাকিং লিস্ট, আর পাঠানোর পর ট্র্যাকিং নম্বরটা আমাদের দিন।

03

ওয়্যারহাউজে গ্রহণ। আমরা পার্সেল বুঝে নিই, ছবি তুলে পোর্টালে দেখাই। একাধিক সাপ্লায়ারের পার্সেল থাকলে একসাথে করি, দরকার হলে রিপ্যাক করি — তাতে আয়তনিক ওজন কমে।

04

ফ্রেইট আর কাস্টমস। বেশিরভাগ শিপমেন্ট ওয়্যারহাউজে পৌঁছানোর 3-4 দিনের মধ্যে রওনা হয়। বাংলাদেশে পৌঁছালে কাস্টমস ক্লিয়ারেন্স আর ডকুমেন্টেশন আমরা করাই।

05

ডেলিভারি। ঢাকার ভিতরে বা বাইরে হোম ডেলিভারি নিতে পারেন — ঢাকার বাইরে কুরিয়ার পার্টনারের মাধ্যমে। খরচটা ইনভয়েসে আলাদা লাইনে থাকে।

দাম কীভাবে বসে

আকাশপথে বিল হয় চার্জেবল ওজনে — প্রকৃত ওজন আর আয়তনিক ওজনের মধ্যে যেটা বেশি। আয়তনিক ওজন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা সেমি) ÷ 6000। সর্বনিম্ন চার্জেবল ওজন 0.5 kg। হালকা কিন্তু বড় কার্টনে তাই আয়তনটাই বিল ঠিক করে দেয়:

উদাহরণ — হালকা, বড় একটা কার্টন

কার্টনের মাপ

50 × 40 × 30 cm

প্রকৃত ওজন

8.0 kg

আয়তনিক ওজন (60,000 ÷ 6000)

10.0 kg

চার্জেবল ওজন

আয়তনিক

10.0 kg

ভাজকটা সব ক্যারিয়ারে এক নয়। এক্সপ্রেস কুরিয়ার সাধারণত ÷ 5000 ধরে, তাতে একই কার্টন 12.0 kg হয়ে যায়। আমাদের ভাজক 6000। চার্জেবল ওজন কীভাবে বসে আর কীভাবে কমানো যায়, আলাদা লেখায় বিস্তারিত আছে।

কী অন্তর্ভুক্ত, কী আলাদা

বিষয়ফ্রেইটের দামেখেয়াল রাখুন
ওয়্যারহাউজে গ্রহণ ও ছবিঅন্তর্ভুক্ত—
সংরক্ষণ30 দিন পর্যন্ত অন্তর্ভুক্তএর বেশি হলে আলাদা চার্জ
একত্রীকরণ ও সাধারণ রিপ্যাকিংঅন্তর্ভুক্তবিশেষ প্যাকেজিং আলাদা
ফ্রেইটঅন্তর্ভুক্তচার্জেবল ওজনে
কাস্টমস ক্লিয়ারেন্স ও ডকুমেন্টেশনঅন্তর্ভুক্ত—
আমদানি শুল্ক, ভ্যাট ও পোর্ট চার্জআলাদাঅঙ্ক পণ্যের HS কোড আর ঘোষিত মূল্যের উপর নির্ভর করে
হোম ডেলিভারিআলাদাঢাকার ভিতরে ও বাইরে, ইনভয়েসে আলাদা লাইন
চীনের ভিতরে ওয়্যারহাউজ পর্যন্ত পাঠানোআলাদাসাপ্লায়ার নিজে না দিলে
বিমাঐচ্ছিকঘোষিত মূল্যের 1.5%, প্রতি শিপমেন্টে সাপোর্টে বলে চালু করতে হয়

Door to door, courier আর cargo — কোনটা কী

Door to door বলতে এখানে বোঝায় চীনে আমাদের ওয়্যারহাউজের দরজা থেকে আপনার দরজা পর্যন্ত। সাপ্লায়ারের কাছ থেকে ওয়্যারহাউজ পর্যন্ত পার্সেলটা সাপ্লায়ার নিজে পাঠায়, চীনের ভিতরের কুরিয়ারে। বাকি পথটা আমাদের, আর হোম ডেলিভারি নিলে শেষ ধাপটাও।

এক্সপ্রেস courier প্রতিটি পার্সেল আলাদা করে পাঠায় আর আলাদা করে বিল করে। লজিবাংলা চলে consolidated air cargo-তে: অনেক গ্রাহকের কার্টন একসাথে যায়, আর প্রত্যেকের বিল হয় নিজের কার্টনের চার্জেবল ওজনে। কাস্টমস ক্লিয়ারেন্সও এর ভিতরে ধরা।

কতদিন লাগে

ওয়্যারহাউজে পৌঁছানোর পর বেশিরভাগ শিপমেন্ট 3-4 দিনের মধ্যে রওনা হয়। এরপরের সময়টা ফ্লাইট আর কাস্টমসের উপর, আর শিপমেন্ট ধরে আলাদা — নির্দিষ্ট শিপমেন্টের হিসাব ফ্রেইট ডেস্ক থেকে জেনে নিন। কাস্টমসে দেরি হলে আমরা কারণ আর সম্ভাব্য ছাড়ের তারিখ জানিয়ে দিই, প্রতিদিনের অবস্থা পোর্টালে থাকে।

কোন পণ্য পাঠানো যায় না

কিছু পণ্য consolidated ফ্রেইটে যায় না, আর কিছু পণ্যে আমদানির আগে অনুমোদন লাগে — রেডিও বা ওয়্যারলেস যন্ত্রে BTRC, বাধ্যতামূলক মানের পণ্যে BSTI, ওষুধে DGDA। ব্যাটারি, তরল, পাউডার বা ম্যাগনেট থাকলে প্যাকিং লিস্টে আলাদা করে লেখা চাই। সন্দেহ থাকলে কেনার আগেই ফ্রেইট ডেস্কে জিজ্ঞেস করুন: [email protected], ফোন ও WhatsApp 01722606011।

এখন চালু শুধু চীন। প্রথমবার আমদানি করলে অর্ডার থেকে হাতে পাওয়া পর্যন্ত পুরো পথটা একবার দেখে নিন।

নিজের কার্টনের চার্জেবল ওজন দেখুন

ওজন আর তিনটে মাপ দিলেই কোন ভিত্তিতে বিল হবে দেখা যায় — সাইনআপ ছাড়াই।