এই শর্তাবলি লজিবাংলার ফ্রেইট ফরওয়ার্ডিং সেবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি নিজে বিদেশি সাপ্লায়ারের কাছ থেকে পণ্য কেনেন এবং আমাদের বিদেশি ওয়্যারহাউজের ঠিকানায় পাঠান; আমরা সেই পণ্য বাংলাদেশে আনি, কাস্টমস ছাড় করাই এবং আপনার কাছে পৌঁছে দিই।
সেবার পরিধি
ফ্রেইটের দামে অন্তর্ভুক্ত: ওয়্যারহাউজে পণ্য গ্রহণ, সংরক্ষণ, একত্রীকরণ ও সাধারণ রিপ্যাকিং, ফ্রেইট, এবং কাস্টমস ক্লিয়ারেন্স ও ডকুমেন্টেশন।
বেশিরভাগ শিপমেন্ট চীনের ওয়্যারহাউজে পৌঁছানোর 3-4 দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। কোনো শিপমেন্টের অপেক্ষা করার দরকার হলে 30 দিন পর্যন্ত সংরক্ষণ বিনামূল্যে।
আলাদাভাবে চার্জযোগ্য: 30 দিনের বেশি সংরক্ষণ, বিশেষ প্যাকেজিং, হোম ডেলিভারি (ঢাকার ভিতরে ও বাইরে), এবং সাপ্লায়ার না দিলে ওয়্যারহাউজ পর্যন্ত পাঠানোর খরচ।
শুল্ক ও কর
আমদানি শুল্ক, ভ্যাট ও পোর্ট চার্জ ফ্রেইটের দামে অন্তর্ভুক্ত নয় — এগুলো আলাদা খরচ।
লজিবাংলা কাস্টমসে এই খরচ পরিশোধ করে পণ্য ছাড় করায়, তারপর তা আপনার বিলে যোগ করে দেয়। আপনাকে নিজে কাস্টমস বা বন্দরের সঙ্গে যোগাযোগ করতে হয় না।
শুল্কের হার পণ্যের HS কোড ও ঘোষিত মূল্যের উপর নির্ভর করে, তাই চূড়ান্ত অঙ্ক ছাড় করানোর পর জানা যায়। ফ্রেইট ডেস্ক অঙ্ক জানিয়ে দেয়।
দায়দায়িত্ব ও বিমা
লজিবাংলা প্যাকেট যে অবস্থায় ওয়্যারহাউজে বুঝে নেয়, সেই অবস্থাতেই ডেলিভারি করে। ভিতরের পণ্য যাচাই বা গণনা করা হয় না, তাই সাপ্লায়ারের পাঠানো পণ্যের ভুলের দায় লজিবাংলার নয়।
বিমা ঐচ্ছিক এবং নিজে থেকে চালু হয় না — প্রতিটি শিপমেন্টের জন্য সাপোর্টের সঙ্গে কথা বলে চালু করতে হয়। বিমার হার ঘোষিত মূল্যের 1.5%।
বিমা চালু না থাকলে ক্ষতি বা হারানোর ক্ষেত্রে ক্ষতিপূরণের নিশ্চয়তা নেই। এ কারণেই মূল্যবান শিপমেন্টে বিমা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বিমা ছাড়া কোনো দাবি উঠলে ফ্রেইট ডেস্ক আলাদাভাবে বিবেচনা করে, তবে তা নির্ধারিত কোনো সীমার নিশ্চয়তা নয়।
নিষিদ্ধ ও অনুমোদনসাপেক্ষ পণ্য
কিছু পণ্য কনসলিডেটেড ফ্রেইটে পাঠানো যায় না, আর কিছু পণ্যের জন্য আমদানির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগে। তালিকা ও ব্যাখ্যা হোমপেজে দেওয়া আছে।
যোগাযোগ
সেবা বা এই শর্তাবলি নিয়ে যেকোনো প্রশ্নে যোগাযোগ: [email protected], ফোন ও হোয়াটসঅ্যাপ 01722606011।